প্রতিবেদন: সিরাজুল ইসলাম / শাহজাদপুর / প্রান্ত বাংলা নিউজ
কোনো ধরনের বিশেষ ভিআইপি প্রটোকল কিংবা বাড়তি প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা গ্রহণ না করে সাধারণ দশজন নাগরিকের মতো সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার সমস্ত ধাপ সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। গত রবিবার (২ আগস্ট) রাজধানীর বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত নিয়মিত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নিয়ে তিনি এই লাইসেন্স অর্জন করেন।
আরও পড়ুন: ঈশ্বরদীতে পোড়া তেলে খাবার তৈরি: পাবনা দইঘরকে ১ লাখ টাকা জরিমানা
ব্যারিস্টার জাইমা রহমানের এই ব্যতিক্রমী ও সাধারণ নাগরিকসুলভ পদক্ষে পটির তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের জ্যেষ্ঠ সদস্য শায়রুল কবির খান। তিনি গণমাধ্যমকে জানান, দেশের প্রচলিত আইন ও বিআরটিএ-র সমস্ত সরকারি নিয়ম-নীতি নিখুঁতভাবে অনুসরণ করেই লাইসেন্স পাওয়ার প্রয়োজনীয় পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেন জাইমা রহমান। একজন সাধারণ নাগরিকের জন্য যে সব ধাপ ও প্রক্রিয়া বাধ্যতামূলক, তার প্রতিটি ধাপেই তিনি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সংশ্লিষ্ট কেন্দ্র সূত্র থেকে জানা গেছে, তেজগাঁও প্রশিক্ষণ কেন্দ্রে জাইমা রহমান পৌঁছানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত সেখানে উপস্থিত সাধারণ পরীক্ষার্থী কিংবা দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই তার আগমনের বিষয়টি অবগত ছিলেন না। অত্যন্ত সাধারণ পোশাকে কেন্দ্রে প্রবেশ করে তিনি অন্যসব সাধারণ পরীক্ষার্থীর সঙ্গে দীর্ঘ লাইনে ধৈর্য ধরে অপেক্ষা করেন। পরবর্তীতে বিআরটিএ পরীক্ষা বোর্ডের নির্ধারিত বায়োমেট্রিক গ্রহণ, লিখিত, মৌখিক এবং ফিল্ড টেস্টসহ প্রতিটি প্রয়োজনীয় ধাপ সাফল্যের সঙ্গে একে একে সম্পন্ন করেন তিনি।
আরও পড়ুন: ইরান-মার্কিন কূটনৈতিক টানাপোড়েন ও ট্রাম্পের ‘শেষ সুযোগ’ বার্তা
উচ্চশিক্ষিত পেশাদার এই তরুণ আইনজীবী ও প্রধানমন্ত্রীর কন্যার সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে লাইসেন্স গ্রহণ করার ঘটনাটি প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত সাধারণ মানুষ ও উপস্থিত কর্মকর্তাদের মাঝে ব্যাপক ইতিবাচক প্রশংসার জন্ম দিয়েছে। কোনো রূপ বিশেষ অগ্রাধিকার বা প্রটোকল না নিয়ে দেশের একজন আইনমান্যকারী সাধারণ নাগরিক হিসেবে বিআরটিএর নির্ধারিত বিধিবিধান অনুসরণের এই দৃষ্টান্তটি তরুণ প্রজন্মের জন্যও অনুকরণীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: বিএনপির মিডিয়া সেল ও বিআরটিসি তেজগাঁও কেন্দ্র।
